নেত্রকোনা প্রতিনিধি: ১০ জুলাই ২০২৫।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে।
বৃহস্পতিবার(১০ জুলাই)ভোরে বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলার এলাকা দিয়ে আড়াপাড়া গ্রামে প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি।
আটককৃতদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও ২ জন পুরুষ রয়েছেন। তারা সবাই দিল্লীতে শ্রমিক হিসেবে কাজ করতেন। দিল্লী থেকে বিমানে আসাম হয়ে পরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
নেত্রকোণা ৩১ বিজিবি ক্যাম্প কমান্ডার মো.শহীদুল ইসলাম জানান,"সীমান্তে টহলের সময় আমাদের টহল দল তাদের আটক করে। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।"
আটকদের বাড়ি:ঢাকা,নারায়ণগঞ্জ,চট্টগ্রাম,রাজবাড়ী, পটুয়াখালি,মৌলভীবাজার,জামালপুর,ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল।