নিজস্ব প্রতিনিধি:
২০০৮ সালের একটি হাইকোর্ট রায়ের আড়ালে ১৭ বছর ধরে পদ্মা নদীর সাড়াঘাট এলাকায় অব্যাহতভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। নদীর গতিপথ পরিবর্তন হয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন রূপপুর পারমাণবিক প্রকল্প, হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু এখন চরম ঝুঁকিতে।
পাবনা জেলার সাড়াঘাট এলাকায় ২০০৮ সালে হাইকোর্টের একটি আদেশে নির্ধারিত সীমায় বালু উত্তোলনের অনুমতি পেলেও, সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দীর্ঘ ১৭ বছর ধরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পরিমাণে বালু উত্তোলন করছে জাকারিয়া পিন্টু, সুলতান আলী টনি বিশ্বাস ও আবু সাঈদ খানের নেতৃত্বাধীন একটি শক্তিশালী সিন্ডিকেট।
এরা প্রতিদিন শত শত বালগেট বালু নদী থেকে তুলে নিচ্ছে। বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ থাকার পরেও তাদের কার্যক্রম যেন প্রকাশ্যেই চলছে। ফলে পদ্মার গতিপথ পাল্টে গিয়ে হুমকির মুখে পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প, হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর ভিত্তি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই অব্যবস্থাপনা ভূমিকম্প বা ভূমিধসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
এছাড়াও এলাকাজুড়ে নদীভাঙন,বন্যা এবং চাষযোগ্য জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসন ক্ষণিক অভিযান চালালেও কার্যকর কোনো ব্যবস্থা নেই। অভিযোগ রয়েছে, চক্রটি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মদদে প্রশাসন ও সাংবাদিকদের হুমকি দিয়ে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।
পদ্মা নদী বালু উত্তোলন,অবৈধ বালু ব্যবসা,রূপপুর প্রকল্প ঝুঁকি,হার্ডিং ব্রিজ ক্ষতি,লালন শাহ সেতু বিপদে,পাবনা সংবাদ,নদীভাঙন পদ্মা,বালু চক্র পাবনা