মূল লেখা,গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হয়েছে জেলার সেরা কণ্ঠশিল্পী খোঁজার প্রতিযোগিতা। ৪ জুলাই ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রথম দিনে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে মাত্র ১৪ জন গায়ক-গায়িকা পেয়েছেন কাঙ্ক্ষিত ‘ইয়েস কার্ড’।
সাতজন অভিজ্ঞ বিচারকের বিচক্ষণ মূল্যায়নে এই ১৪ জন নির্বাচিত হন। এই প্রতিযোগিতা শুধু জেলার নয়, দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের জন্য একটি বড় সুযোগ।