নিজস্ব প্রতিবেদক | আড়াইহাজার | জুন ২১, ২০২৫
আড়াইহাজারে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া জাইফুল ইসলাম রাহুল একসময় ছিলেন ছাত্রলীগের কর্মী, আর বর্তমানে নিজেকে পরিচয় দেন ছাত্রদলের নেতা হিসেবে।রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং নেতৃত্বের দৌড়ে থাকা এই যুবক এবার সরকারি সফরআলী কলেজের ছাত্র সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ জিকু জানিয়েছেন, “জাইফুল ইসলাম বিগত সময়ে ছাত্রলীগ করতেন। পরে পরিস্থিতি পাল্টে গেলে তিনি একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ছাত্রদলের নাম ব্যবহার করে নেতা পরিচয় দিতে শুরু করেন।”
শনিবার সকালে গাজীপুরা এলাকা থেকে জাইফুল ও তার সঙ্গী তুসিম রহমান জয়কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এই ধরণের বিতর্কিত ও মাদকে জড়িত ব্যক্তিরা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দেয়ার সুযোগ পায়?