
বিশেষ প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮৫০০ টাকা জরিমানা ও হর্ন জব্্শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬’র ৮(১) ধারা লঙ্ঘন।
নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি শব্দ দূষণকারী যানবাহন থেকে ৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, এবং পর্যায়ক্রমে চারটি হর্ন জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাজমূল হুদা এবং সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম। নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম এই অভিযানে সমন্বয় বজায় রেখেছে। সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন দেন।
জরিমানা ও জব্দ কার্যক্রম, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ এর ৮(১) ধারার লঙ্ঘন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার অধীনে করা হয়েছে। উপপরিচালক এ, এইচ, এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শহরের ‘শান্ত ও পরিবেশবান্ধব’ পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।নারায়ণগঞ্জ শব্দ দূষণ অভিযান, হর্ন জব্দ, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ অধিদপ্তর অভিযান
৩১টির মতো জাতীয় অভিযানে দেখা গিয়েছে পরিবেশ অধিদপ্তর নিয়মিত হর্ন জব্দ ও জরিমানার মাধ্যমে শব্দ দূষণে নিয়ন্ত্রণ আনছে। উল্লেখযোগ্য হলো,একমাত্র নারায়ণগঞ্জে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ১ লাখ ৭৩,৬০০ টাকা জরিমানা গঠিত আয়োজন।