নারায়ণগঞ্জ,১ জুলাই ২০২৫:
বাংলাদেশে একটি সুষ্ঠু,অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার জরুরি, উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,“সংস্কার ছাড়া নির্বাচন নয় –এটাই এখন জনগণের দাবি।”
মঙ্গলবার বিকেলে শহরের পাইপাড়া জয়গোবিন্দ স্কুল মাঠে ১৭নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা করছে, অথচ আমরা আগেই সংস্কারের রূপরেখা দিয়েছি। ২০২৩ সালে তারেক রহমানের ৩১ দফা রূপরেখার মাধ্যমে বিএনপি সংস্কারের পথ দেখিয়েছে।”অতীত ইতিহাস তুলে ধরেন টিপু
টিপু আরও বলেন,“১৯৭৪ সালে শেখ মুজিব বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র চালু করেছিলেন। আর শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। এরপর খালেদা জিয়া ও তারেক রহমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।”
গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের আহ্বান
তিনি দাবি করেন,“বাংলাদেশের ২০ কোটি মানুষ এই সংস্কারবিহীন নির্বাচনী নাটক মেনে নেবে না।সরকারের উচিত অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম।
অনুষ্ঠানে আরও যারা ছিলেন:-
প্রধান অতিথি:এড.সাখাওয়াত হোসেন খান (আহ্বায়ক, মহানগর বিএনপি)
বিশেষ অতিথি:এড.জাকির হোসেন,ফতেহ মোহাম্মদ রেজা রিপন
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক এড.এইচ এম আনোয়ার প্রধান
এছাড়া উপস্থিত ছিলেন-
এড.কাজী রুবায়েত হোসেন সায়েম, মাকিত মোস্তাকিন শিপলু, লুৎফর রহমান মন্টু,সালাউদ্দিন মোল্লা, পলাশ প্রধান,নাজমুল হাসান রাব্বি,লিয়াকত আলী লিটন,মো.স্বপন প্রমুখ।