ঢাকা, ১ জুলাই ২০২৫:
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ২০২৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার (‘নো ডিভিডেন্ড’) ঘোষণা দিয়েছে।কোম্পানিগুলো হলো—ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,ইউনিয়ন ক্যাপিটাল,ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
এই সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে। পরদিন সোমবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্দ,শেয়ারপ্রতি লোকসান (EPS):(২১.৩৭) টাকা।আগের বছর EPS:(১৯.৩৭) টাকা।শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS): (১২৫.৫৫) টাকা (২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।ডিভিডেন্ড: ঘোষণা নেই (নো ডিভিডেন্ড),এজিএম ও রেকর্ড ডেট: পরে জানানো হবে
ইউনিয়ন ক্যাপিটাল:
শেয়ারপ্রতি লোকসান (EPS): (১১.৯৯) টাকা।আগের বছর EPS: (৩৫.১৭) টাকা। NAVPS:(৬৩.০২) টাকা
ডিভিডেন্ড: ঘোষণা নেই। এজিএম:২৩ সেপ্টেম্বর ২০২৫,রেকর্ড ডেট: ৩০ জুলাই ২০২৫চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স:,EPS: (০.১১) টাকা।আগের বছর EPS:০.১৬ টাকা।NAVPS: ৮.৯৪ টাকা।ডিভিডেন্ড: ঘোষণা নেই।এজিএম:২৫ আগস্ট ২০২৫, রেকর্ড ডেট:২৪ জুলাই ২০২৫,লেনদেনে সীমাবদ্ধতা নেই:
এই করপোরেট ঘোষণা পরদিন তিন কোম্পানির শেয়ারের লেনদেনে কোনো সার্কিট ব্রেকার বা মূল্যসীমা থাকবে না বলে জানিয়েছে ডিএসই।
তিন কোম্পানির ধারাবাহিক লোকসান এবং ঋণাত্মক NAVPS বিনিয়োগকারীদের আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানির মৌলিক অবস্থার অবনতির কারণে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।
নো ডিভিডেন্ড কোম্পানি ২০২৫,ফাস ফাইন্যান্স লোকসান,ইউনিয়ন ক্যাপিটাল ডিভিডেন্ড ২০২৪, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সংবাদ,পুঁজিবাজার ডিভিডেন্ড ঘোষণা,বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ আপডেট