পুরান বন্দর, নারায়ণগঞ্জ |
২৮ জুন ২০২৫, শনিবার,জামি'আ মাদীনাতুল আবরার মাদ্রাসার আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দৃষ্টান্তমূলক ধর্মীয় পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।
শনিবার (২৮ জুন) দুপুর ৩টায় পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগরস্থ জামি'আ মাদীনাতুল আবরার মাদ্রাসার হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি,নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ বলেন,
নারায়ণগঞ্জের রাজনীতিতে সরব হয়ে উঠেছেন শহরের অন্যতম আলোচিত মুখ মাসুদুজ্জামান মাসুদ। এক আবেগঘন বক্তব্যে তিনি নিজেকে"মেড ইন নারায়ণগঞ্জ"আখ্যা দিয়ে বলেন, “আমার অস্তিত্ব,আমার শিকড় এই মাটিতেই। নারায়ণগঞ্জবাসী চাইলে আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেন, কিন্তু আমাকে মাটি করে দিতে পারবেন না,এটা হবে ভয়ঙ্কর ভুল।
তিনি বলেন,“ব্যক্তিগত আক্রমণ নয়, সামাজিক সমাধানে আসুন। ধাক্কাধাক্কি করে কখনও সমাধান হবে না। সমস্যা থাকলে বসে আলোচনা করি,পথ খুঁজি।”
নারায়ণগঞ্জের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে মাসুদ আরও বলেন,“এই নারায়ণগঞ্জ আমাদের। উন্নয়ন আমরাই করব ইনশাআল্লাহ। এখানে বাইরের কোনো ভাড়াটিয়ার দরকার নেই। যারা মৃত্যুর পর নারায়ণগঞ্জের কবরস্থানে জায়গা পাবে, তারাই এ শহরের হাল ধরবে।”

শেষে তিনি আশ্বস্ত করে বলেন,“আমরা সবসময় নারায়ণগঞ্জের ভালো কাজের সাথে থাকব ইনশাআল্লাহ। আজকের মতো বক্তব্য শেষ করছি,আবার দেখা হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত মুতাওয়ালী আলহাজ্ব সেলিম সরকার। তিনি তাঁর স্বাগত বক্তব্যে মাদ্রাসার শিক্ষার গুণগত মান, কুরআন শিক্ষার গুরুত্ব এবং সমাজে আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামী সভাপতি হযরত মাওলানা ফেরদৌস রহমান। তিনি কুরআন শিক্ষার ফজিলত ও সমাজে ইসলামি চেতনার বিস্তারে এধরনের প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি।
বন্দর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
পুরস্কারপ্রাপ্ত হাফেজদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। এই আয়োজন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।
হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়।