নিজস্ব প্রতিনিধি।
৫ আগস্ট ২০২৪,আওয়ামী দুই শাসনের পর এক নতুন রাজনৈতিক প্রত্যাশা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে জনগণের মধ্যে নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়েছে।এরই ধারাবাহিকতায় মডেল গ্রুপের স্বত্বাধিকারী মাসুদুজ্জামান মাসুদ ঈদ-পরবর্তী এক মেজবানি অনুষ্ঠানের আয়োজন করেন,যা রীতিমতো আলোড়ন তোলে রাজনৈতিক মহলে।
https://youtu.be/UGSLuYPm41I?si=BmAAtnrNvZc9X4aI
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।উপস্থিত সকলে মাসুদুজ্জামান মাসুদকে একজন দক্ষ,সৎ ও দায়িত্ববান মানুষ হিসেবে অভিহিত করে তাকে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র আইনজীবী, সাবেক অতিরিক্ত পিপি এবং জজ কোর্ট নারায়ণগঞ্জের প্রথিতযশা ব্যারিস্টার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন,
> "আওয়ামী দুই শাসনের পর নারায়ণগঞ্জ-৫ আসনে এখন পরিবর্তনের প্রয়োজন। আজকের এই মেজবানি অনুষ্ঠানে জনাব মাসুদুজ্জামান মাসুদের যে উদারতা, নেতৃত্বগুণ এবং জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা আমরা দেখেছি—তা-ই প্রমাণ করে তিনি এই আসনের যোগ্য প্রতিনিধি। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। আজকের এই রূপরেখা আমাদের চাওয়ারই প্রতিফলন।"
অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র নাগরিকরাও মাসুদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একাধিক বক্তা বলেন, “তিনি কোনো কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি করেন না, বরং এলাকার উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য।”
এই মেজবানি যেন শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং তা নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য একটি নতুন রাজনৈতিক বার্তা বহন করছে—একজন ক্লিনম্যান, নির্ভরযোগ্য এবং দায়িত্ববান প্রার্থীকে এগিয়ে আনার বার্তা।