ঢাকা প্রেসক্লাবের রেজাউল করিম মহব্বতের মৃত্যুতে সাংবাদিক মহলের গভীর শোক
মীর রাজিবুল হাসান নাজমুল:
ঢাকা প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম মহব্বতের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন: সংগঠনের উপদেষ্টা আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (চেয়ারম্যান, হৃদয় গ্রুপ), সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব), বিচারপতি ছিদ্দিকুর রহমান (আফিল বিভাগ), বহুভাষাবিদ প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা ও সংগঠক মনোয়ার হোসেন ডিপজল, সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
তাঁরা সকলেই মরহুম রেজাউল করিম মহব্বতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় বলা হয়, "মহব্বত ভাই ছিলেন একজন সদালাপী, কর্মনিষ্ঠ ও সাহসী সাংবাদিক। তাঁর এই অকাল বিদায়ে সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল।"
সাংবাদিক মহলে মহব্বতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, মহব্বত দীর্ঘদিন ধরে ঢাকা প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
