নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক পৌরসভা নেতা সাদ্দাম হোসেনের বাড়িতে চাঁদা না পেয়ে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। আহত ৫,মিথ্যা মামলায় এক ভাই গ্রেপ্তার
পড়ুন বিস্তাড়িত:-
[video width="720" height="1280" mp4="https://businessprotidin24.com/wp-content/uploads/2025/06/InShot_20250613_175349331.mp4"][/video]
চাঁদা না দেওয়ায় সাবেক পৌর নেতা সাদ্দাম হোসেনের বাড়িতে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে চাঞ্চল্যকর এক সন্ত্রাসী ঘটনার জন্ম দিয়েছে স্থানীয় ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। সাবেক আড়াইহাজার পৌরসভা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, যুবলীগ সভাপতি মো.কামাল হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
চাঁদা দাবি ও হামলার ঘটনায়,ভুক্তভোগী পরিবার জানায়, ৭ জুন ২০২৫ দুপুরে মো.কামাল হোসেন ও তার অনুসারীরা সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়ে ১০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ ফের এসে বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়।
হামলায় সাদ্দাম হোসেন,তার মা ফিরোজা বেগম, ভাবি শারমিন আক্তার,বোন খাদিজা বেগম এবং ভাই শাহ আলম আহত হন।এছাড়া মিথ্যা মামলায় আরও এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত ৫,গ্রেপ্তার ১
ভুক্তভোগী পরিবারের বক্তব্য,সাদ্দাম হোসেন বলেন,“আমাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”তিনি আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হামলা এবং মামলার ঘটনা ঘটানো হয়েছে।
অভিযুক্ত মিনারা বেগম বাদী হয়ে আজ ১৩ই জুন দুপুরে উক্ত থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা,এ ঘটনায় স্থানীয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
#আড়াইহাজার #খবর #সাদ্দাম হোসেন#,চাঁদাবাজি#,যুবলীগ নেতা#,বাংলাদেশ রাজনীতি#সন্ত্রাস,#নারায়ণগঞ্জ সংবাদ#