নারায়ণগঞ্জ আড়াইহাজার এলাকাকে ডাকাতি কবলিত উল্লেখ করে পুলিশের পাশাপাশি জনগণকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.)জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার(৯ জুন)দুপুরে আড়াইহাজার থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.)জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,মাদক ও ডাকাতি দমন করতে হলে জনগণকে সচেতন হতে হবে। আড়াইহাজার একটি ডাকাতি কবলিত এলাকা। সবাই মিলে কাজ করলে ডাকাতি প্রতিরোধ করা সম্ভব।আড়াইহাজার ডাকাতি কবলিত এলাকায় সজাগ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।
তিনি আরও বলেন,পুলিশের পাশাপাশি জনগণের সজাগ ভূমিকা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ।
ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার,আড়াইহাজার ইউএনও সাজ্জাত হোসেন,সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান,আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার পর তাকে গ্রেফতার না করা সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে যদি তিনি দোষী প্রমাণিত হন,তবে শাস্তি পাবেন। নির্দোষ হলে মুক্তি পাবেন।
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের ঘটনাটিও তদন্তাধীন।এতে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।তাকে বিদেশ যেতে দেওয়ার বিষয়ে তিনজন উপদেষ্টা তদন্ত করছেন।দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অর্থনীতি ও পুলিশ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,আমরা দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতের অবস্থা আপনাদের জানা। এখন অর্থনীতির উন্নতি হচ্ছে।পুলিশের জন্য ২০০টি গাড়ি কেনা হয়েছে,ভবিষ্যতে প্রতিটি থানায় গাড়ি দেওয়া হবে।