নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়ায় ঘটে গেলো ভয়াবহ এক পারিবারিক হামলার ঘটনা। গত২জুন বিকেল ৩টায় উত্তর দেলপাড়ার,বাড়িওয়ালা হাজী বাহার,ক্বারী মোল্লার মোড়,উত্তর দেলপাড়া বাড়িতে,ভিকটিম ভাড়াটিয়া লাকি বেগম ও তার মেয়ে স্মৃতি আক্তারের উপর অতর্কিত হামলা চালায় লাকির সাবেক স্বামী আসামি,মোহাম্মদ ইলিয়াস(৪২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,লাকি বেগম ও তার ১৫ বছরের মেয়ে স্মৃতি আক্তার দীর্ঘদিন ধরে উত্তর দেলপাড়ার বাড়িওয়ালা হাজী বাহার,ক্বারী মোল্লাবাড়িতে ভাড়া থাকতেন। হঠাৎই তাদের পূর্বতন ডিভোর্সকৃত স্বামী ইলিয়াস চাপাতি হাতে এসে রুমে ঢুকে লাকির উপর এলোপাতাড়ি কোপাতে থাকে।এতে লাকি বেগম এর পায়ে ও মুখে গুরুতর জখম হয়।এ সময় মেয়ে স্মৃতি ছুটে এসে মাকে বাঁচাতে গেলে তাকেও চাপাতি দিয়ে আঘাত করে ইলিয়াস,ফলে স্মৃতির হাতে গুরুতর জখম হয় এবং রক্তপাত হয়।
তাদের চিৎকারে পাশের রুমের আরেক ভাড়াটিয়া এসে দ্রুত তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ইলিয়াসকে আটক করে ফতুল্লা থানা পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পেছনে জানা যায়, ইলিয়াস একজন মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। ডিভোর্সের আগে লাকি বেগমকে প্রায়ই মারধর করতেন,বউয়ের চাকুরীর টাকা জোর করে ছিনিয়ে নিতেন।এমনকি মেয়ের বেতন ও স্বর্ণালংকারও জোর করে নিয়ে বিক্রি করতে চাইতেন। মা-মেয়ে বাঁধা দিলে তাদের উপর হামলা চালান ইলিয়াস।
এই ঘটনায় লাকি বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি।