বৃহস্পতিবার(২২ মে)আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত একটি স্মারকে এই তথ্য চাওয়া হয়েছে। যা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
লাইফ বীমা খাতের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে ১৫ কোম্পানির গত তিন বছরের ব্যাংক হিসাব এবং দাবি পরিশোধের তথ্য চেয়েছে বীমাতগ উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কোম্পানিগুলো হলো-সানলাইফ,হোমল্যান্ড লাইফ,পদ্মা ইসলামী লাইফ,প্রগ্রেসিভ লাইফ,প্রোটেক্টিভ ইসলামী লাইফ,বেস্ট লাইফ,প্রাইম লাইফ,যমুনা লাইফ,ডায়মন্ড লাইফ,স্বদেশ লাইফ,সানফ্লাওয়ার লাইফ,ফারইস্ট ইসলামী লাইফ,গোল্ডেন লাইফ,বায়রা লাইফ ও এনআরবি ইসলামিক লাইফ।
স্মারকে বলা হয়েছে,এসব কোম্পানির ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্ট স্টেটমেন্টের অনুলিপি আগামী সাত কার্যদিবসের মধ্যে আইডিআরএতে জমা দিতে হবে।
স্মারকের অনুলিপি আইডিআরএ’র চেয়ারম্যানের একান্ত সচিব, অফিসার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়া হয়েছে।