বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় একটি রেষ্টুরেন্টে আগামী ২৮মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদেরকে দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের