বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিপরদী এলাকায় একটি রেষ্টুরেন্টে আগামী ২৮মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন,নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল। নারায়ণগঞ্জ যুবদল ও বিএনপি পরিবার এতো নির্যাতন সহ্য করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় সক্রিয় ছিল। এ তাররুণ্যের সমাবেশেও পূর্বের ন্যায় আপনাদের সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ ওঠাতে চাই।
তিনি আরো বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদেরকে দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় জেনারায়ণগঞ্জ লা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের
করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আগামী ২৮শে মে তারুণ্যের সমাবেশকে সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করবো ইনশাল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল। এতে মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।