নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম প্রগতিশীল ও অরাজনৈতিক ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।(১৮ মে)রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মো.রকিবুল ইসলাম (সোনাই) কে আহ্বায়ক এবং কাওছার আলী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে আরও কয়েকজন উদ্যমী ও সচেতন ছাত্র প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে,যাঁরা জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
কমিটিতে যুগ্ম-সদস্যপদে জায়গায় করে নিয়েছেন,মো.আনিছুর রহমান। এছাড়াও সদস্য পদে রয়েছেন, মো.তানভীর ইসলাম স্বপ্নীল, মো.সাব্বির হোসেন,মো.সোহেল রানা,নাঈম শেখ,মো.রায়হান কবির,মো.আমিরুল ইসলাম, মো.মুরাদ সরকার,মো.আকাশ শেখ,মো.জাহিদুল ইসলাম, মো.আরিফুল ইসলাম আরিফ,শ্রী কানাই চন্দ্র,মো.জাহিদুল ইসলাম,মো.আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।