শনিবার (১০মে)রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ'র নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে একই সাথে একই সময় থেকে ভোটগ্রহণ শুরু হয়।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বিকেএমইএ’র এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আগামী দুই বছর (২০২৫-২০২৭) নিটওয়্যার শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রোগ্রেসিভ নেট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএ'র বর্তমান মোহাম্মদ হাতেম। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী।এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮প্রার্থী হলেও তাদের মধ্যে ৩৫ জন।
নির্বাচনে মোট ভোটার ৫৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোটের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ।
এক যুগ পর বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিকেএমইএ'র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ এ ভোটার ছিলেন ২৭২ জন।এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন।এই জোনে ভোটের হার ৮৬ শতাংশ। ঢাকায় ভোটার ২২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এছাড়া চট্টগ্রামে ভোটার ছিলেন ৭৬ জন। ভোট দিয়েছেন ৫৭ জন। চট্টগ্রামে ভোট পড়ার হার ৭৫ শতাংশ।
দীর্ঘ বিরতির পর এমন প্রাণবন্ত পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩৫টি পরিচালক পদের জন্য মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন,যার মধ্যে প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্সের ৩৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩জন।
নারায়ণগঞ্জ ও ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বিকেএমইএ’র নির্বাচনে,নিরঙ্কুশ জয় পেয়েছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেল। মোট ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন,যা মোট ভোটের ৭৫.৩৫ শতাংশ।এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদের সবগুলোতেই প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোহাম্মদ হাতেম বলেন,এই জয় বিকেএমইএ’র সদস্যদের প্রতি আমার এবং আমার প্যানেলের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিকেএমইএ-ভুক্ত ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে সরকারের সাথে দর কষাকষিসহ সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
দীর্ঘদিনের সেবা ও কর্মের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ হাতেম ও তার প্যানেলের প্রতি ভোটারদের এই আস্থা আগামীতে বিকেএমইএ-কে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এই নির্বাচনের মাধ্যমে বিকেএমইএ’র নতুন নেতৃত্ব আগামী দুই বছর (২০২৫-২০২৭) নিটওয়্যার শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়,বরং দীর্ঘ নীরবতার পর বিকেএমইএ অঙ্গনে এক নতুন সুর ও আশার সঞ্চার করেছে বলে মনে করছে ব্যবসায়ীরা।
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণাঙ্গ প্যানেলে যারা জয়ী হয়েছেন।
তারা হলেন,জাহিন নিটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.জামাল উদ্দিন মিয়া।
বিজিএমইএ'র সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী,এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
নির্বাচিত ৩৫ জনের মধ্যে থেকে বিজিএমইএ'র সভাপতি,নির্বাহী সভাপতি,সাতজন সহ-সভাপতিসহ ৯জন পরিচালক নির্বাচিত হবেন।
বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী জয়ী হয়েছে্ন,মোহাম্মদ হাতেম,মিনহাজুল হক,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন,মোহাম্মদ মনসুর আহমেদ,ফজলে শামীম এহসান,খন্দকার সাইফুল ইসলাম, মো.মনিরুজ্জামান,মো.সামসুজ্জামান,অমলপোদ্দার,মো.মোরশেদ সারোয়ার,মোহাম্মদ রাশেদ,আশিকুর রহমান,প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ওপ্রধান,নির্বাহী(সিইও)আহসান খান চৌধুরী,আব্দুল বারেক আব্দুল বারেক্,মো.জামাল উদ্দিন মিয়া,রতন কুমার সাহা,নন্দদুলাল সাহা,মো.আব্দুল হান্নান,ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুঘ,মো.মামুনুর রশিদ,ফকির কামরুজ্জামান নাহিদ,সোবহান মিয়া,মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ,এম.ইসফাক,মোহাম্মদ নজরুল ইসলাম,মো.ইয়াসিন,গাওহার সিরাজ জামিল,আহমেদ নুর ফয়সাল,মোহাম্মদ শামসুল আজম,ফওজুল ইমরান খান,মোহাম্মদ সেলিম,মো.শাহরিয়ার সাইদা রাজীব চৌধুরী,মো. মহসিন রব্বানী,সালাহ উদ্দিন আহমেদ।