শনিবার (১০মে)রাতে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের তিন ঘণ্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে,আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা না হলেও মানবতাবিরোধী অপরাধে বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করা হয়েছে।জুলাই গণহত্যার বিচার না হওয়ায় পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।৩০কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।
আইন সংশোধনের অধ্যাদেশ শিগগিরি জারি হবে।