শুক্রবার(৯মে)বিকালে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিক্রম মিশ্রি। তার সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন,বেছে বেছে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় পাকিস্তান হামলা করছে বলে অভিযোগ করেছেন তাদের ধর্মীয় স্থানগুলো হামলার নিশানা করছে পাকিস্তান।
মন্দির-গুরুদুয়ারা,গির্জাকেও টার্গেট করার চেষ্টা চালানো হচ্ছে। দায়িত্ববান দেশের মতোই ভারত যোগ্য জবাব দিচ্ছে তাদের এবং সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত।
পাকিস্তান মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলে বিক্রম মিশ্রি বলেন,পাকিস্তান দাবি করেছে,কোনো ধর্মীয় স্থানকে তারা হামলার নিশানা করেনি,যেটা সম্পূর্ণ মিথ্যা।
আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল (৮ মে) আমি পুঞ্চে গুরুদুয়ারায় হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে।তারা বলছে,ভারতের সশস্ত্র বাহিনী ও ভারতীয় বিমানবাহিনীই অমৃতসরে হামলা করছে। এর মাধ্যমে তারা ভারতের ঘাড়ে দায় চাপাাচ্ছে। এটা পাকিস্তানের দায় নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান। তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না।পাকিস্তান মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলে বিক্রম মিশ্রি বলেন,পাকিস্তান দাবি করেছে,কোনো ধর্মীয় স্থানকে তারা হামলার নিশানা করেনি,যেটা সম্পূর্ণ মিথ্যা।
করাচি-লাহোরের মধ্যে বিমান বন্ধ না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে তারা। ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে।৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে । তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ,বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত,যোগ করেন তিনি।