শুক্রবার (২ মে) নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে মনসুর আহমেদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, তার বাম পায়ের গোড়ালি শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারে পাশে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।