প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ১১:০৩ পি.এম
চারটি ক্যাটাগরিতে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ পদক দেওয়া হয়।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে, পাবনার কৃতি সন্তান পুলিশ সুপার (এসপি) কুদরত-ই-খুদা প পেলেন ,চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন,দক্ষতা, প্রশংসনীয় ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতি পুলিশ পদক- (পিপিএম) সেবা।এ পদক পরিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
মোট চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো-বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।
কুদরত-ই-খুদা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। বর্তমানে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই ) ঢাকা জেলায় কর্মরত রয়েছেন।
কুদরত-ই-খুদা জনবান্ধব পুলিশিং,চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে(১৩/১৪ টা মামলা)কাজ করায় সবার প্রশংসা পান।
২০০৮ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে চাকরিতে যোগদানের পর থেকেই সহকারী পুলিশ সুপার হিসাবে লালমনিরহাট জেলা, সহকারী পরিচালক হিসাবে র্যাব- ৩ ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসাবে গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি পরিবহন বিভাগ ঢাকা, লালবাগ বিভাগে এডিসি প্রশাসন হিসাবে এবং সর্বশেষ পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার হিসাবে সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছেন।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.