বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীরা প্রশাসনকে প্রতীকী ‘মৃত’ ঘোষণা করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন এর মধ্য দিয়ে ক্যাম্পাসে কফিন মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন তারা। এ সময় তারা চার দফা দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি-দাওয়া না মেনে উল্টো তাদের বিরুদ্ধে হয়রানি মূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। দাবি-দাওয়া পূরণ, হয়রানিমূলক মামলা ও সাধারণ ডায়েরি উঠিয়ে নিতেই তারা এ প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, আওয়ামী লীগ পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ,ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের দায় স্বীকার করে উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।