প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:২২ পি.এম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল ২৮ শে এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিদর্শন করলেন,নারায়ানগঞ্জ জেলা (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রথমত তিনি, বন্দর ইউনিয়ন পরিষদ,বন্দর ইউনিয়ন ভূমি অফিস, বন্দর উপজেলা পরিশদ,বন্দর থানা্,পরবরতিতে তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ ও পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মহোদয়, বন্দর ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালিন সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার নথিপত্র পর্যালোচনা করেন এবং সমস্যা চিহ্নিত করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দলিলপত্র ও রেজিস্ট্রারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দ্রুত ও সেবা-বান্ধব সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেন। শেষে একটি জলপাই গাছ রোপন করেন।
তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজও পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্লাস পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করেন।
এরপর তিনি বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাঁকে পুরো থানা প্রদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদে পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.