
জিম্বাবুয়ে: ২২৭/৯ (৯০ ওভার) ।
১০৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক তানজীম সাকিবের। প্রথমবার সুযোগ পাওয়া তানজিম ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এ ছাড়া লাল-সবুজের জার্সিতে সাদা বলে ২৮টি ম্যাচ খেলেছেন এই পেসার। এ ছাড়া বাংলাদেশ নেমেছে তিন পরিবর্তন। তানজীমের সঙ্গে একাদশে এসেছেন এনামুল হক বিজয়-নাঈম হাসান। তিন বছর পর ডাক পেয়েছেন এনামুল।
তাইজুলের ফাইফারে জিম্বাবুয়ের অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু তিসগা-মুজারাবানির দৃড়তায় সেটি সম্ভব হয়নি।৫ ওভার কাটিয়ে ২২৭ রানে দিন শেষ করেছেন তারা। তিসগা ১৮ও মুজারাবানি ২ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন উইলিয়ামস। ৫৪ রান আসে ওয়েলচের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন তাইজুল।২৭ ওভারে ৬০রান দিয়ে উইকেটগুলো নেন তিনি। এ ছাড়া নাঈম হাসান ২ ও তানজীম সাকিব নেন ১টি করে উইকেট।
জিম্বাবুয়ে একাদশঃ ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের ১৩৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে মাসেকেসার। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারসহ জিম্বাবুয়ে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। উইকেটরক্ষক মায়াবোর জায়গায় টাফাডজোয়া সিগা এসেছে একাদশে।