
আওয়ামী লীগ নেতা রাশেক রহমান ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সাংঘর্ষিক বার্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে। এটি একটি জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন।
তিনি বলেন, যে কোনো বিদেশি শক্তি সহযোগিতা করতে পারে, কিন্তু তা যেন আত্মসমর্পণের পর্যায়ে না পৌঁছায়। দেশের ভেতরের সমস্যা দেশের শক্তি দিয়েই সমাধান করতে হবে।
তিনি এটিকে রাজনৈতিক সমন্বয়ের ঘাটতি বলেও উল্লেখ করেন এবং বলেন,দলের ন্যারেটিভ স্পষ্ট নয়। অনেক নেতাকর্মী কনফিউজড। সরকারের অবস্থান আর দলীয় অবস্থান আলাদা হওয়া উচিত।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বিদ্রুপাত্মকভাবে বলেন, এই অবস্থা চলতে থাকলে ১৯৭১ সালের মতো একটি ‘প্রবাস সরকার’ ঘোষণা করতে হতে পারে—যেখানে সবাই নিজেদের ‘বর্তমান মন্ত্রী’ দাবি করবেন, তবে থাকবেন দেশের বাইরে।