
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।
বিজিবি জানিয়েছে,আটককৃতরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।