বিশেষ প্রতিনিধি:
গত সোমবার (২৫ মার্চ) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়যে,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৫ সদস্য থেকে ৩৩ সদস্যে উন্নইতিকরনে। এর আগে,গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। বর্ধিত এই নতুন আহ্বায়ক কমিটিতে সোনারগাঁ থেকে মান্নানসহ ৪ জন বিএনপি নেতা স্থান পেয়েছেন। তারা হলেন, সোনারগাঁ থানা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌরসভা বিএনপির সভাপতি মো.শাহজাহান মেম্বার ও থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো.সেলিম হক রুমি। সোনারগাঁয়ের চার নেতার স্থান পাওয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে মান্নান পন্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে নবগঠিত কমিটিতে সোনারগাঁ থানা বিএনপির একাংশের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ তার কোনো কর্মী সমর্থক।
এইবারের জেলা আহ্বায়ক কমিটিতে শুধুমাত্র আজহারুল ইসলাম মান্নানপন্থীরা স্থান পেলেন। কিন্তু রেজাউল করিমের অনুসারীদের কেউ অন্তর্ভুক্ত হননি। যা খুবই দুঃখজনক রেজাউল করিমঅনুসারীদের।
এতে সোনারগাঁ বিএনপির দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নিয়ে দূরত্ব বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।