নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে শায়েক সায়েদুর সাবের রহমাতুল্লাহি আলাইহির হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ এবাংলাদেশি যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মাওলানা মোহাম্মদ ইয়াছিন সাহেবের সুযোগ্য বড় ছেলে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ শারফী দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর আমিন মঞ্জিল ভিসার মাধ্যমে সৌদি আরব রিয়াদে মোজামিয়া ঝাওগ্রাম মসজিদে ২ বছরের অধিক সময় ধরে ইমামতি করছেন। সৌদি আরবের মাটিতে এ অর্জন বাংলাদেশের জন্য গৌরবের। দেশবাসী তাঁর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।