স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জেলা গলাচিপা রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত ব্যক্তি বয়স আনুমানিক (৩৫)থেকে (৪০) অজ্ঞত ব্যাক্তির লাশ উদ্ধার করেছেন গলাচিপা থানা পুলিশ।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০:৪০মিনিটের সময় গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড রাবনাবাদ নদীতে অজ্ঞাত লাশ রাবনাবাদ নদী থেকে উদ্ধার করেন এলাকাবাসী ও থানা পুলিশ স্থানীয় জিলেরা বলেন নদীতে একটি লাশ ভাসতে দেখে গলাচিপা থানা পুলিশকে খবর দেন খবর পেয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদ একটি টিম নিয়ে লাশ উদ্ধার করেন।
পরনে ছিলো হাপ হাতার খইরী রং টি শাট ও চেক লুংগি।লাশের গায়ের হালকা পচন ধরেছে কিন্তু চেহারা স্পষ্ট পরিষ্কার। চেহারায় কোনো পচন ধরেনি।লাশটি উদ্ধার করে পটুয়াখালী ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। কিন্তু লাশের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।