স্টাফ রিপোর্টারঃ
দৈনিক একুশে সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার,মোঃ পিন্টু শেখকে বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা জেলা সভাপতি হিসেবে স্মারক নং- ৬৮২/২০২৪ তে মনোনয়ন প্রদান করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরন্য ও সাংবাদিকনেতা,সাংবাদিক ফরিদ খান।বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্য-উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে একযোগে কাজ করা।বাংলাদেশ প্রেস ক্লাব মূল লক্ষ ও উদ্দেশ্য গুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ঠ্য,নিয়মাবলী হিসেবে গুরুত্ব পূর্ণ হচ্ছে ভর্তি ফিও মাসিক চাঁদা নেয়া যাবে না। দায়িত্ববানদের বাড়ী/অফিসে অস্থায়ী কার্যালয় করতে হবে।
বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সাংবাদিক পিন্টু শেখকে,ঢাকা জেলা সভাপতি হিসেবে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রেস ক্লাবের স্বাক্ষরিত কমিটি থেকে আরো জানা হয়যে,বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলা শাখার সভাপতি ও হিসেবে মনোনয়ন প্রদান কর্তৃক উল্লেখিত বাংলাদেশ প্রেস ক্লাব,ঢাকা জেলার সাংগঠনিক অস্থায়ী ঠিকানাঃ বাসা ১৮,বন্দ ডাকপাড়া,কেরানীগঞ্জ-১৩১০,কেরানীগঞ্জ,ঢাকা।
দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশব্যাপী গঠিত ৭'শত শাখা কমিটিসহ সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে উপরে উল্লেখিত লক্ষ্য-উদ্দেশ্য ও নিয়ামাবলী বিষয়ে সম্মতি প্রকাশ করায়,বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগীয় সভাপতি হিসেবে সাংবাদিক,শেখ ফজলুল হক বাবু এর প্রস্তাবনায়-বাংলাদেশ প্রেস ক্লাব কেরানীগঞ্জ থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ পিন্টু শেখ কে বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা জেলা শাখার সভাপতি পদে মনোনিত করে। বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলার প্রতিটি উপজেলা শাখা গঠনের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হল। আগামী ২০.০১.২০২৫ইং তারিখের মধ্যে সাংবাদিকতায় ১০ বছরের অভিজ্ঞদের সমন্বয়ে প্রতিটি উপজেলায় ৭ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য যে,বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলার সম্মেলনে প্রতিটি উপজেলা শাখা কমিটিগুলোর দায়িত্ববানদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে এ স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায়।এলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব এর সমগ্রো বিভাগীয় ও জেলা কমিটির পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন।