বিশেষ প্রতিনিধিঃ
ভালোই আলোচিত হয়েছিল বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে ক্রিকেটের আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল।
দুই পক্ষের মারামারির পর স্থগিত করা হয়েছিল বিনোদন তারকাদের ক্রিকেট আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ—সিসিএল। সেটি আবার শুরু হচ্ছে। চলতি অক্টোবরের মাঝামাঝি থেকে আবার মাঠে নামবেন তারকারা। মঙ্গলবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আয়োজক কমিটি।
সেলিব্রিটিরা অভিনয়ে, গানে, পরিচালনায় কিছুদিনের জন্য ইস্তফা দিয়ে নেমে পড়েছিলেন মাঠে, ব্যাট–বল হাতে।
যদিও খেলা হচ্ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
তবে গত ২৯ সেপ্টেম্বর রাতে ম্যাচ চলাকালে হাতাহাতি ও মারামারিতে জড়ায় দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের টিম এবং দুই দলের সতীর্থরা। সমালোচিত হয় আয়োজন। পরদিন সিসিএলের আয়োজকেরা সংবাদ সম্মেলন করে সাময়িক সময়ের জন্য আয়োজন স্থগিত ঘোষণা করেন।
মারামারির পর সেলিব্রেটি ক্রিকেট লিগ সাময়িক স্থগিত মারামারির পর সেলিব্রেটি ক্রিকেট লিগ সাময়িক স্থগিত ।
আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সেলেব্রিটি ক্রিকেট লিগ ২০২৩–এর খেলা এই মাসের (অক্টোবর) ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।’
চারদিন পর জানা গেল, স্থগিত হওয়া সেই সিসিএল আবার শুরু হচ্ছে। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে,
তবে এ বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট (জিনেক্সট) ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে আমরা কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না।’