মোঃ সালাউদ্দিন:-
খাগড়াছড়ি সদর উপজেলার শালবাগান ৬নং ওয়ার্ড মোহাম্মদপুরে খাগড়াছড়ির বিশিষ্ট ঠিকাদার নুরুল আলমের উপর নিরপরাধে হামলা চালায় আবছার বাহিনীর সন্ত্রাসীরা।
কিছু দিন আগে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা, চাদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে(৫জানুয়ারি) রাতে এহামলা চালায় আবছার বাহিনীর।
এলাকাবাসীর সূত্রে জানা যায় ঠিকাদার নুরুল আলম একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সুপরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুর এলাকার একাধিক জনে বলেন ঠিকাদার নুরুল আলম একজন অরাজনৈতিক ব্যক্তি এবং দানশীল, তিনি অসহায়, হতদরিদ্রদের পাশে থাকতেন উপকার ছাড়া কখনো কোনো মানুষের ক্ষতি করে নাই।
অনুসন্ধানে এলাকাবাসী জানায় এই সন্ত্রাসী বাহিনীরা খাগড়াছড়ি সদর উপজেলা সহ জেলার সকল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নামভাঙিয়ে এধরনের চাদাবাজি, হামলা, মামলা সহ সকল প্রকার অপরাধ কর আসছে এতে সাংগঠনিক ভাবে খাগড়াছড়ি জেলা বিএনপির মান ক্ষুন্ন হচ্ছে, খাগড়াছড়ি জেলা বিএনপির মান সমুন্নত রাখতে আমরা খাগড়াছড়ি জেলার সকল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই আবছার বাহিনীর বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হউক। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) হাইকমিশনের কাছে আমাদের দাবি এই আবছারকে খাগড়াছড়ি জেলা বিএনপির সকল সংগঠন থেকে বহিষ্কার করা হউক।
গুরুতর আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করা হয়েছে৷
নুরুল আলম বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলেও জানান এলাকাবাসী ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা- এঘটনায় জড়িত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
আবছারের সাথে যোগাযোগ করার চেষ্টাকরলে প্রকাশ্যে ও ফোন কলে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।।