মোঃ সালাউদ্দিন:-
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত আর্টিলারীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় (২জানুয়ারি) সিন্দুকছড়ি জোন সদরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যুৎ বিহীন পরিবারে মাঝে সোলার প্যানেল,অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, আগুনে পুড়া পরিবারের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, এতিমখানা, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জোন কমান্ডার ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি।
সর্বমোট,১৪৭ জনের মাঝে,১,৭৮,২০০/টাকা মাত্র সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় জোন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি,শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সার্বিক বিষয়ে সহযোগীতা কামনা করেন।