মুহসিন,কালীগন্জ
ঝিনাইদহের কালীগঞ্জের কালীখালী গ্রামে বেসরকারী সাহায্য সংস্থা কালুখালী জনকল্যান সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। শীত নিবারণের বস্ত্র পেয়ে খুশি গ্রামের মানুষেরা।
শুক্রবার ২৭শে ডিসেম্বর বিকাল ৪ টায়
উপজেলার কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী জনকল্যান সেবা সংঘের সভাপতি ডক্টর মো: ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান। কালুখালী বাজার জামে মসজিদ সভাপতি জনাব আব্দুল কাদের বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক তুফান মিয়া , কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মশিয়ার রহমান, কোটচাঁদপুর মহিলা কলেজ সহকারী প্রফেসর ওয়াহিদুজ্জামান পিন্টু। কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সার্জেন্ট গোলাম রসুল অব: বাংলাদেশ সেনাবাহিনী, মুশফিকুল হাসান টুটুল, মনজুরুল কবীর, দৈনিক নাগরিক ভাবনার সাংবাদিক মো:আবুল কালাম, সহ আরো অনেকে
উপস্থিত সকল বক্তাগন বলেন, ''শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিব আমরা" এই স্লোগানকে সামনে রেখে, কালুখালি গ্রামে অসহায় হতদরিদ্র, দু:স্থ, সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।