বিশেষ প্রতিনিধি :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৩ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার, সেলফ্-মেড বাংলাদেশ-এর সিইও ফখরুদ্দীন আসিফ।
প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপ-প্রকল্প প্রধান মো.আবুল হাশেম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়া।

সারা দেশ থেকে আসা পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তা কর্মশালায় যোগ দেন।