নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির নেতৃত্বে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডরে সানার পাড় বাস স্ট্যান্ড, মৌচাক, মাদানী নগর, মিনার মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।