বিশেষ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে তথ্যসূত্রে জানা গেছে, ২৭/১১/২০২৪ তারিখ সকাল ৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের সদর থানাদধীন পার কালিনগর মিরাচরা এলাকাস্থ মোসা সাহানাজ টিয়া এর বসত বাড়ি হতে ৮৬(ছিয়াশি) কেজি গাঁজা সহ মোঃ আব্দুর রউফ এর ছেলে মোঃ লালন(৪২)ও মোঃ বকুরের স্ত্রী মোসাঃ সাহানাজ টিয়া(৩৫) দ্বয়কে আটক করা হয়।
এই মামলায় অপর দুই জন পলাতক আসামী মোঃ শাহালম(২৩)'পিতা মোঃ রাজ্জাক মেম্বার ও মোঃ আজিজুল ইসলাম পিতা মোঃ আবুবক্কর উভেেয়র সাং কালি নগর মিরের চরা থনা সদর মডেল,চাঁপাইনবাবগঞ্জ মোট ০৪ জন আসামীর বিরুদ্ধে জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।