সিলেট প্রতিনিধি :-
স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা কালীন বি এন পি, জামাআতের নিরীহ লোকদের হয়রানী সহ জেল,জুলুমের স্বীকার হতে হয় বিগত ১৭ বছর, তারই ধারাবাহিকতায় সিলেট মহানগর শ্রমিকলীগের নেতা সন্ত্রাসী মোস্তাক আহমদ ময়নুল এর হাত থেকে ও রেহাই পায় নি সাধারন মানুষ সহ বি এন পি জামাআতের যেকোন স্তরের নেতৃবৃন্দ। মোস্তাক আহমদ ময়নুলের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা, সিলেট জেলা জজ আদালত সহ বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলাকারী, মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডে বহু মামলার আসামী সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচর এলাকায় বসবাসকারী সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা সন্ত্রাসী মোস্তাক আহমদ ময়নুলকে গতকাল র্য্যাবের একটি বিশেষ টিম গ্রেফতার করে মাননীয় আদালতে সোপর্দ করেছে। খবর নিয়ে জানা যায়, মোস্তাক আহমদ ময়নুলের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং ৫ তাং-০২/১০/২০২৪ ইং অন্য একটি কোতয়ালী সি আর মামলা নং ১০৩০/২০২৪ ইং মামলায় তাহার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা সহ মাদক দ্রব্য বিক্রেতা সহ ১৯০৮ ইং সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মোস্তাক আহমদ ময়নুল এর বিষয়ে খবর নিয়ে জানা যায়, মহানগর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে সখ্যতা ও মহানগর যুবলীগ নেতা হীরণ মাহমুদ নিপুর বিশ্বস্ত সহযোগী হয়ে উঠে সন্ত্রাসী মোস্তাক আহমদ ময়নুল। তাহার অত্যাচারে সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচর সহ সিলট শহর এলাকার বহুলোক তাহার অত্যাচারে অতিষ্ঠ ছিল। ময়নুল এমন কোন খারাপ কাজ নেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে করে নাই। মহানগর শ্রমিকলীগ নেতা মোস্তাক আহমদ ময়নুল এর সন্ত্রাসী কর্মকান্ডের উপযুক্ত বিচার দাবী করেন সিলেট নগরীর বালুচর সহ আশেপাশের এলাকার মানুষ। মোস্তাক আহমদ ময়নুল এর আগে ও বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন বলে জানা যায়।