কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় সোমবার রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতের নিহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের লাশ টাঙ্গাইলে দাফন করা হয়েছে।
মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইলের বোয়ালী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ স্থানীয় কবরস্থনে দাফন করা হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। এর আগে