ঝিকরগাছা প্রতিনিধি:-
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে অভিযোগ দায়ের করেছেন মোঃ শহিদুল ইসলাম পল্লব (৪০) নামের এক ভুক্তভোগী পরিবারের সদস্য যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের সন্ত্রাসী কার্যক্রম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ইউএনও’র নিকট । উক্ত অভিযোগে অভিযোগকারী শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মোঃ সোহরাব হোসেনের ছেলে। বিবাদী করেছেন একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান মেম্বার (৪০) সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জনের নাম উল্লেখ করেছেন।
জানা যায়, অভিযোগকারীরা নেটপাটা দিয়ে ভোগদখলে নিয়ে রাখে।বাদির গ্রামের বাড়ি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জে.এল. ১৭ নং উত্তর রাজাপুর মৌজায় এস.এ. দাগ ১০১৭, আর.এস. দাগ ১৫৭৯ দাগের ৭.৮০একর জমি রায়-ডিক্রী প্রাপ্ত। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালত থেকে আমাদের রায়-ডিক্রী প্রাপ্ত হয়। এছাড়াও বিজ্ঞ আদালতের কমিশনের মাধ্যমে লাল ফ্লাগ উত্তোলন করে দখল প্রদান করে। যাহা । পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে উক্ত জমির উপর মামলার বিবাদী পক্ষদ্বয়ের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। এমতাবস্থায় শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জন আমাদের জমির উপর এসে শহিদুল ইসলাম পল্লবের পিতাকে মারধর করে ও বাড়িঘর ভাংচুর সহ জমির নেটপাটা ও বিজ্ঞ আদালতের টানানো লাল ফ্লাগ তুলে পুড়িয়ে ফেলেও খ্যান্ত হয়নি। তার জমিতে থাকা প্রায় ২০লক্ষাধিক টাকার মাছ লুট ও বিভিন্ন গাছ কর্তন করে তাদের পরিবারকে সর্বশান্ত করে দিয়েছে। গত ০৫ সেপ্টেম্বর অনুঃ বেলা ১১টার সময় শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জন তাদের জমির উপর এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করেছেন। এই বিষয়ে সঠিক ভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন শহিদুল ইসলাম পল্লব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, আজ একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির উপর ব্যবস্থা নেওয়ার জন্য, অভিযোগটি থানাতে প্রেরণ করা হয়েছে।