বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (২৪ আগস্ট) সিইডবিএল সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
এদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী বিএপিএলসি’র মনোনীত প্রতিনিধি হিসেবে সিডিবিএল পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন।