ভ্রাম্যমাণ প্রতিনিধি কোটচাঁদপুরঃ
সারাদেশে খবর দে কোটা প্রথার কবর দে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন।
১৬ই জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় শহরের মেইন বাস ষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লেখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুঁশিয়ার করেন। বিক্ষোভ মিছিল টি শহরের বলুহর ষ্ট্যান্ড ঘুরে পৌর বাজারসহ পুনরায় বাস স্টান্ডে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোনো বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবে না। এছাড়াও আমাদের দাবি না মানলে ও আমাদের সমাবেশে বাঁধা দিলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান তারা।
আন্দোলনে কোটচাঁদপুর সরকারি মোশারফ হোসেন কলেজ, পৌর কলেজ, এস ডি ডিগ্রী কলেজ, তালশার কলেজসহ কোটচাঁদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।