বন্দর প্রতিনিধি //
বন্দরের তিনগাও এলাকার চিহ্নিত প্রতারকসহ নানা অপকর্মের হোতা শায়লা(৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক মহিলা শায়লাকে গ্রেফতার করলেও অন্য আসামীরা পালিয়ে যায়।
তিনগাও হিন্দু পট্রি এলাকার মাদক সেবীসহ নানা অপকর্মের আরেক নাম কালুন মিয়ার পুত্রবধু ও আল আমিন শুভ'র স্ত্রী।
সূত্র মতে, তিনগাও হিন্দু পট্টি এলাকার প্রতারক কালুন মিয়ার ছেলে আল আমিন শুভ'র বিয়ে হয় নবীগঞ্জ নূরবাগ এলাকার শায়লার। তিনগাও এলাকার মাদকসেবী কালুনের ছেলের সাথে আরেক প্রতারক পরিবার শাহাজাহানের মেয়ে শায়লার বিয়ে হয়। বিদেশ লোক পাঠানোর কথা বলে শায়লাসহ তার পরিবার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নেয়। বিয়ের পরও টাকা নিয়ে তার শ্বশুরকে দিয়েছে। নূরবাগ এলাকার সাইদুর মিয়ার কাছ থেকে ৩ লাক ৫০ হাজার টাকা নেই শায়লা। টাকা না পেয়ে সাইদুর রহমান বাদী হয়ে শায়লা তার ‘মা’ শ্বশুরবাড়ির লোকদের আসামী করে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারী পরোয়না জারি হলে পুলিশ তিনগাও হিন্দু পট্টি বাটমার- মাদকসেবী কালুনের পুত্রবধু শায়লাকে গ্রেফতার করে শুক্রবার জেলা আদালতে প্রেরন করেছে। প্রতারণা মামলায় শায়লাকে গ্রেফতার পর বেরিয়ে আসছে আরো অনেক অজানা তথ্য।
এ বিষয়ে মামলার বাদী সাইদুর মিয়া জানান, শায়লার পরিবার এমন প্রতারক তা আমার জানা ছিল না। আমি ছাড়াও নূরবাগসহ অন্য এলাকার ৮/১০ জন লোক মোটা অংকের টাকা পাইবে। প্রতারকের পরিবার নূরবাগ থেকে পালিয়ে গেছে। শায়লার বিয়ে হয় তিনগাও আরেক প্রতারক পরিবারে। শায়লাকে গ্রেফতার পূর্বক শুক্রবার আদালতে প্রেরন করেছে পুলিশ।