নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
আজ ২৬শে জুন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ এর দায়িত্তভার গ্রহন করলেন। জনগনের ভোটে বিজয়ীনেতা সোনারগাঁয়ের সর্বস্তরের জনগনের ভালোবাসায় সিক্ত সোনারগাঁয়ের যুগান্তকারী চেয়ারম্যান বিজেতা মাহফুজুর রহমান কালাম।
অগনিত মানুষের ঢল ,ফুলেল শুভেচ্ছা, ও লাল গালিচায়, সোনারগাঁয়ের সর্বস্তরের জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তার কাঙ্ক্ষিত আসনটি আজ গ্রহন করেন।
হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ,ছেলে, বুড়ো,জোয়ান,থেকে শুরু করে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের জনগনের সাথে এক আরম্ভর ও উৎসবমুখর অনুষঠানের আয়োজনের মধ্য দিয়ে তিনি সোনারগাঁ উপজেলার চেয়ারম্যানের অধিভেষন এর প্রথম কারজদিবস শুরু করেন।
এর আগে কোন চেয়ারম্যানকে এভাবে সোনারগাওঁবাসী বরণ করেনি ,২০২৪ সালের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ যেভাবে কালামকে বরন ও গ্রহন করেছে। আজকের কালাম এর বিজয় কে মানুষ মনে রাখবে বহুদিন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহণ শেষে অফিসের প্রথমদিনে বিজয় সংবর্ধনা ও আনন্দর্যালী অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ র্যালী নিয়ে পুরো সোনারগাঁয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আসেন।

এর আগে ,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয় হয়েছেন থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে ৭৫ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
এদিকে আনন্দ র্যালী ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে মাহফুজুর রহমান কালাম বলেন, আমি জনগণের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হয়েছি জনগণের ভোটে জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে সোনারগাঁয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সকল অপশক্তিকে প্রতিরোধ করে একটি সুন্দর সোনারগাঁ উপহার দিবো। এটাই আমার অঙ্গিকার।

উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান সামসুসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
