নিজস্ব প্রতিবেদক :-
আজ ২৪ শে জুন সোমবার বিকাল ৫টায় সোনার গাওঁ রয়েল রিসোর্টে সোনারগাঁও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম, সাংবাদিকদের সাথে আজ প্রথম বিনিময় সভার আয়োজন করেন। এর আগে তিনি শপথ গ্রহণ করেন।
উক্ত সভায়, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন অনেক চড়াই উতরাই পার করে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ আমি সোনারগাঁও উপজেলার চেয়ারম্যানের পদে আসীন হয়েছি।সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহতালা অশেষ মেহেরবান ছিল বলেই অনেক ষড়যন্ত্র, অনেক শক্তি, অনেক টাকার, বিরুদ্ধে সোনারগাঁও জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন। সেজন্য আমি সোনারগাঁও সকল স্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। উনি এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন,স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক তুলে নিয়েছেন সে প্রতিক তুলে নেওয়ার কারণে আজ সাধারন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। সঠিক নির্বাচন হয়েছে সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা ডিসি মহোদয়, এসপি মহোদয়,সোনারগাঁওয়ের ইউএনও, ওসি মহোদয়, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।আমাকে একটা সুন্দর নির্বাচনী পরিবেশ উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সারা জীবনের সুখ দুঃখের সাথী যারা সবসময় আমায় পাশে রেখেছেন নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিগত সুখ দুঃখের সাথে যারা জড়িয়ে আছেন, যারা সারা জীবন কোন কিছু না পেয়েও আমার সাথে থেকেছেন, অনেক জায়গায় অনেক সময় লাঞ্চিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন অনেকের অনেক রকম কথায় অপমানিত হয়েছেন, তবুও আমাকে ছেড়ে যাননি,শেষ পর্যন্ত আমার সাথে থেকেছেন। তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।আপনারা জানেন অনেক চড়াই উৎরাই এর মধ্য দিয়ে আজ আমি এখানে এসেছি। আমি কখনো রাজনীতিতে অনুকূল পরিবেশ পাইনি বিগত ১০ বছর যদিও দল ক্ষমতায় ছিল তবুও সোনারগাঁয়ে আওয়ামী লীগের রাজনীতির পরিবেশ ছিল না কারণ এখানে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিল। সেদিনগুলোতে আওয়ামী লীগের দলীয় তৃণমূলের নেতাকর্মীরা দল ক্ষমতার যে স্বাদ সেই স্বাদ কখনো তারা পায়নি। তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু কখনো হালুয়া রুটির ভাগ পায় না।তারা ক্ষমতা ইনজয় করেআমি বিশ্বাস করি । জনগণ আমাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে তারা আওয়ামী লীগের ক্ষমতার স্বাদ টা অন্তত গ্রহণ করতে পারবে। সোনারগাঁও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও সোনারগাঁ বাসী উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল। তারা কোন আশানুরুপ উন্নয়নমূলক কোন কাজ দেখেনি। বিশেষ করে সোনারগাঁও উপজেলা পরিষদের গেটটা ঠিক নাই গেটে কোন উপজেলা পরিষদের নাম নাই। অথচ পাশের উপজেলা গুলোতে তাকালে দেখা যায় ওখানে অনেক সুন্দর অডিটোরিয়াম রয়েছে। সোনার গাও এ কোন অডিটোরিয়াম নাই যেটা আছে সেটা ব্যবহারের অযোগ্য। মূলত কোন অবকাঠামোই নেই সোনারগাঁয়ে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারণ সাংবাদিকরা সমাজের দর্পণ। দর্পণ যেমন স্বচ্ছ তেমন স্বচ্ছতার ভিত্তিতে সহযোগিতা চাই আপনাদের কাছে। সোনারগাঁয়ে প্রশাসন ও সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে সন্ত্রাস মাদক নির্মূল করতে চাই। ইচ্ছে করলে মাদক নির্মূল করা যায়। সেজন্য আমি আপনাদের পাশে চাই। আজকে আমি শপথ নিয়েছি আমি আপনাদের সর্বোত্তম সহযোগিতা নিয়ে সোনারগাঁও ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এর সহযোগিতা নিয়ে সোনারগাঁয়ের মানুষের সকল প্রত্যাশা পূরণ করতে চাই। এই উপজেলা পরিষদ চালাতে চাই। কোনরকম বিশৃঙ্খলা দাঙ্গা সন্ত্রাসী কর্মকান্ড সোনারগাঁয়ে হতে দেবনা।সোনারগাঁয়ের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার কে সাথে নিয়ে অসভ কোন কাজ গুলো সম্পন্ন করতে চাই। সবশেষে আপনাদের কাছে দোয়া। আমাকে সহযোগিতা করবেন।