সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলীর আয়োজন করা হয়।
রবিবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত ।
হয়।
পরে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি মহাসড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রেলীতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। উপজেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনরে সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক, হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

