প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৪, ১১:৪৯ পি.এম
সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন করেন- স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এন.সি.ডি কর্ণার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্ণারের উপর বিশেষ উপর গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এন.সি.ডি কর্ণারের মাধ্যমে রোগিদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতাল গুলোতে আর রোগিদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরণের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের সকল অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোখন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুদিন আগে ঢাকায় অভিযান চালিয়ে 8 দুইজনকে গ্রেপ্তার ও করা হয়েছে।
সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে, কোন হাসপাতালে ব্যবহার করলে এবং কোন চিকিৎসক এর সাথে জড়িত থাকলে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 বিজনেস প্রতিদিন ২৪ ডট কম - সকল সংবাদ একসাথে. All rights reserved.