নিজস্ব প্রতিনিধি :-
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের নতুন পরিচালনা কমিটি গঠন করে তা ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতি ও তাদের মতামতের ভিত্তিতে এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পএিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূইয়াকে সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পএিকার প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি করা হয়েছে। উল্লেখ্য যে ২০০১ সাল থেকে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছে।