বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদের বিপক্ষে অভিযোগ ছিল, কেন্দ্র দখল করে এম এ রশিদের পক্ষে জাল ভোট দেয়ার প্রস্তুতি সম্পন্ন করা আছে। কিন্তু আইনশৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় ।কিছুক্ষণ পরে, অন্য সময় এম এ রশিদের পক্ষে জাল ভোট দেয়ার সময় এক যুবক আটক হয়। বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে এম,এ রশিদের পক্ষে দোয়াত কলম প্রতীকে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট নাঈম ওরফে ওমর ফারুককে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বুধবার (৮ মে) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদের পক্ষে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট নাঈম ওরফে ওমর ফারুককে আটক করে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মামন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাঈম নামের যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
